শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

রোজা সংশ্লিষ্ট আধুনিক মাসায়েল (৩য় পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখছেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।।



এম আর করলে কি রোজা ভেঙ্গে যাবে? এম আর করলে রোজা ভেঙ্গে যাবে। এম,আর হল (menstrual regulation) মাসিক নিয়মিত করণ। গর্ভধারণের ৫ থেকে ৮ সপ্তাহের মধ্যে যোনিদ্বার দিয়ে জরায়ুতে এম আর সিরিঞ্জ ঢুকিয়ে জীবিত বা মৃত ভ্রূণ বের করে আনাকে "এম আর 'বলে।

গর্ভধারণের কারণে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এম আর'এর কারণে ঋতুস্রাব নিয়মিত হয়। তাই এ পদ্ধতিকে"menstrual regulation' সংক্ষেপে "এম ,আর 'বলে।

উল্লেখ্য, এম আর' ডাক্তারদের পরিভাষায় গর্ভপাত কিন্তু শরীয়তের দৃষ্টিতে তা গর্ভপাত নয় ।কেননা তা ৮ সপ্তাহের ভেতরে হয়। আর এ সময়ে সাধারণত বাচ্চার কোন অঙ্গ নখ, চুল ইত্যাদি প্রকাশ পায় না।

আর কোন অঙ্গ প্রকাশ পাওয়ার পূর্বে ভ্রূণ বেরিয়ে আসলে একে গর্ভপাত বলা হয় না ।তাই এরপর যে স্রাব হয় তাকে নেফাস বলা হয় না। তারপরও "এম আর 'করলে রোজা ভেঙ্গে যাবে।

কেননা এর কারণে যে রক্ত বের হয় তাকে মাসিক ধরা হয়। যদি কোন মহিলার ইফতারের আগ মুহূর্তে"এম আর 'শুরু করা হয় আর ইফতারের সময় হওয়ার পর স্রাব শুরু হয় তাহলে তার ওই দিনের রোজা হয়ে যাবে।

কখনো ৪২ দিন মতান্তরে ৫২ দিনেও কোনো অঙ্গ প্রকাশ হয়ে যায়। কারো ক্ষেত্রে এমন হলে তা গর্ভপাত হিসেবে গণ্য হবে।তাই তার পরবর্তী স্রাব কে নেফাস ধরা হবে।তখন ও তার রোজা ভেঙ্গে যাবে। ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৯।

১২. ডি এন্ড সি 'করলে কি রোজা ভেঙ্গে যাবে?

ডি এন্ড সি করলে রোজা ভেঙ্গে যাবে। d&c (dilatation and curettage)হল,রাস্তা প্রশস্ত করা ও চেছে নিয়ে আসা। আট সপ্তাহ থেকে দশ সপ্তাহের মধ্যে dilator এর মাধ্যমে জীবিত বা মৃত বাচ্চা বের করে আনা কে dilatation and curettage সংক্ষেপে "d&c' বলে।

এ সময়ের মধ্যে যেহেতু বাচ্চার অঙ্গ প্রকাশ পেয়ে যায়,তাই তা গর্ভপাতের হুকুমে হবে এবং এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এর পরবর্তী স্রাব নেফাস à¦