শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

‘আল্লামা শাহ আহমদ শফী রহ. বর্ণাঢ্য জীবনে উম্মাহর জন্য বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমান আল হুমাম।।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি>

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে ও সাংবাদিকদের সম্মানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে আজ (১৮ এপ্রিল) সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মুফতি ওসমান গণি চৌধুরীর সঞ্চালনায় আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমীর, শাইখুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আনাস মাদানীর সভাপতিত্ব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির ব্কব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. তার বর্ণাঢ্য জীবনে উম্মাহ’র বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় ঐতিহাসিক হেফাজত আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শায়খুল ইসলামের চলে যাওয়ার মধ্য দিয়ে উম্মাহ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।

মাওলানা আনাস মাদানী বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. দীর্ঘকাল ধরে রমজানের শেষ দশদিন এতেকাফ করতেন।

শেষের বছরগুলোতে রমজানের শেষ দশদিন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মসজিদে হযরতের খোলাফাদের বড় একটি অংশ নিয়ে এতেকাফে খুবই একাগ্রতা ও এহতেমামের সঙ্গে কাটাতেন এবং দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিতেন। এককথায় বিশেষ রহমতের মাস রমজানকে হযরত গভীর মুজাহাদা ও মুশাহাদার মাধ্যমে কাটাতেন।

তিনি বলেন, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট সকল খোলাফায়ে কিরাম এবং উলামাদের কাছে আমাদের বিশেষ আবেদন, মাহে রমজান যেন বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন। আল্লাহপাকের বান্দাদেরকে আল্লাহর সাথে দাওয়াত ও ফিকিরের সাথে বিযুক্ত করার সুবর্ণ সুযোগ এই মাহে রমজান।

বিশেষ করে মাহে রমজানের শেষ দশদিন যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এতেকাফে কাটাতেন, তেমনি হজরতের সকল খলিফা শাইখের পদাঙ্ক অনুসরণে রমজানের শেষ দশদিন নিজ নিজ এলাকায় মুসলিম ভাইদের নিয়ে নিকটস্থ মসজিদে এতেকাফ করেন এবং দাওয়াত ও ইসলাহের মাধুরী ও পরশে নিজ নিজ এলাকাকে নূরান্নিত করার জন্য ঐকান্তিক চেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নাসিরাবাদ জà¦