শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

রোজার পবিত্রতা রক্ষায় হৈ-হুল্লোড় বাদ দিয়েছি: অভিনেত্রী মিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পহেলা বৈশাখের আয়োজনে রমজানের পবিত্রতা রক্ষা না হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সামাজিক মাধ্যমে।

আইন শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন বিধি-নিষেধের পরও দিনব্যাপী রমজানের পবিত্রতা রক্ষা হয়নি এমন-অভিযোগ পাওয়া গেছে।

এর মধ্যেই বিদ্যা সিনহা মিম নামের এক অভিনেত্রী বলেছেন, ‘যেহেতু রোজার মাস। তাই পবিত্রতার কথাও মাথায় রাখতে হবে। আমার বন্ধুরাও অনেকে রোজা থাকেন। এবার বাইরে হৈ-হুল্লোড়ের পরিকল্পনাটা বাদ দিয়েছি’।

তিনি আরও বলেন,সবাইকে বাসায় দাওয়াত করেছি। একটু পরই ওরা চলে আসবে। সবাইকে নিয়ে বাসায় বৈশাখ উদযাপন করব আমি। সন্ধ্যায় এই অভিনেত্রী সকলকে নিয়ে ইফতার করবেন। আয়োজনটি শেষ হবে ডিনারের মধ্য দিয়ে।

এনটি