শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইফতারে চিড়ার ডেজার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমজানে সুস্থ থাকতে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। রোজার মধ্যে ইফতার ও সেহরিতে মানসম্পন্ন খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। ইফতারে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে।

ইফতারে ভাজাপোড়া খাবার বাদ দিয়ে, খেতে হবে পেট ঠান্ডা রাখে এমন খাবার। এক্ষেত্রে স্বাস্থ্যকর একটি পদ হতে পারে চিড়ার ডেজার্ট। চিড়া দিয়ে যেকোনো খাবারই খুব দ্রুত তৈরি করা যায়। চলুন জেনে নিই চিড়ার ডেজার্ট তৈরির রেসিপি—

উপকরণ: চিড়া ১৫০ গ্রাম, দুধ ১-২ লিটার, চিনি ২ টেবিল চামচ, আপেল ১টি, কলা ১টি, খেজুর ৪-৫টি, শুকনো এপ্রিকট ৩-৪টি, কিশমিশ পরিবেশনের জন্য কাজু বাদাম ১ টেবিল চামচ।

প্রণালি: চিড়া ধুয়ে পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে, একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেওয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর ওপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার ওপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি ও শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ