শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

ইশরাকের জামিন শুনানি ১১ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন।

রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে ইশরাক আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১১ মে জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন।

এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ইশরাকের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।

বুধবার গ্রেফতারের পর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ‘ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল। ওই মামলায় তিনি পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ