শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইফতারে রাখুন কাঁচা আমের শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। চাইলে কাঁচা আমের শরবত যোগ করতে পারেন ইফতারের তালিকায়। কাঁচা আমের শরবত ইফতারের টেবিলে একটি আদর্শ পানীয়।

টক-মিষ্টি স্বাদের জন্য ছোট–বড় সবাই এটা পছন্দ করে। বানাতেও একদম ঝামেলা নেই। খুব অল্প উপকরণেই চটজলদি বানিয়ে ফেলা যায়। এই শরবতে পুদিনা পাতা যোগ করা হয় বলে এর স্বাদ ও গুণাগুণ দুটোই বেড়ে যায়।

উপকরণ: কাঁচা আম দেড় কাপ, ৪ টেবিল চামচ চিনি, পুদিনা পাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ একটি, লেবুর রস দুই টেবিল চামচ, লবণ এক চা–চামচ, বিটলবণ হাফ চা–চামচ, সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া।

প্রণালি: সবকিছু একটা ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে সব ব্লেন্ড হয়ে গেলে আরও দুই গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখা দেওয়া যেতে পারে। তারপর ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ