সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

হবিগঞ্জের বিবিয়ানার ৪ কূপে গ্যাস উত্তোলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে চারটি দীর্ঘদিন পর চালু হয়েছে। আর অপর দুটি কূপ সচল করতে এখনো কাজ করছেন প্রকৌশলীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শেখ জাহিদুর রহমান জানিয়েছেন, সোমবার (৪ এপ্রিল) একটি, মঙ্গলবার সকালে দুটি ও সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়। এ নিয়ে বর্তমানে মোট চারটি কূপ সচল হয়েছে। সচল হওয়া কূপগুলো থেকে গ্যাস উত্তোলন অব্যাহত আছে।

তিনি বলেছেন, অবশিষ্ট দুটি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রকৌশলীরা কাজ করছেন। আশা করছি- আগামী বৃহস্পতিবারের (৭ এপ্রিল) মধ্য আরও একটি কূপ চালু করা সম্ভব হবে। ছয় নম্বর কূপটি চালু হতে সময় লাগবে।

উল্লেখ্য, রোববার (৩ এপ্রিল) সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, বিবিয়ানা বর্তমানে দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে গোটা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জানা গেছে, দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার (২ এপ্রিল) মাত্র ২৭৯ কোটি ঘনফুটের মতো মোট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় কেবল ১১৫ কোটি ঘনফুট।

রোববার দুপুরের পর থেকে বিবিয়ানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যায়। এতে বাসার চুলায়, শিল্প কারখানায় ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হ্রাস পেতে থাকে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ