মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

খেজুর খেলে কি ডায়াবেটিকস বৃদ্ধি পায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস শুধু একটি রোগই নয়, অনেক রোগের উপসর্গও।

ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টিজাতীয় খাবার ক্ষতিকারক বলা হয়। তাই বলে মিষ্টিজাতীয় সব খাবারই কি নিষেধ? ডায়াবেটিস রোগীদের যদি নিয়মিত মিষ্টিজাতীয় কিছু খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে এর জন্য ভালো একটি বিকল্প হলো খেজুর।

খেজুর ভরপুর মিষ্টি একটি ফল। সুস্বাদু এই মরু ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, খনিজ এবং ভিটামিন। স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, খেজুর খেলে ব্লাড সুগার বাড়ে না। বরং এটি স্বাস্থের জন্য বেশ উপকারী।কারণ স্বাস্থের জন্য ভালো এমন অনেক উপাদান খেজুরে রয়েছে।

তবে ডায়াবেটিস রোগীরা নিয়মিত খেজুর খেলে ১ বা ২টি খেতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি মিষ্টির বিকল্প হতে পারে খেজুর। মূল খাবার নয়। বেশি মাত্রায় খেজুর খেলে ক্ষতিও হতে পারে।

এটি অত্যন্ত নরম ও উপকারী মিষ্টি। ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার ব্যাপারে একটি নিরীক্ষা চালানো হয়েছে। ১০ জন মানুষকে চার সপ্তাহ নিয়মিত ১০০ গ্রাম খেজুর খাওয়ানো হয়েছে। চার সপ্তাহ পর তাদের ব্লাড গ্লুকোজ বাড়েনি। এবং তাদের কোলেস্টরেলও নিয়ন্ত্রণে ছিল।

বিখ্যাত আজওয়া খেজুরও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে একটি স্বাস্থ্যগবেষণায় বলা হয়েছে। অনেক পুরনো ডায়াবেটিস রোগী আজওয়া খেজুর খেয়ে উপকৃত হতে পারেন।

সব ডায়াবেটিস রোগীর জন্যই খেজুর উপকারী, এমনটি অবশ্য নয়। এ ক্ষেত্রে চিকিৎসকের মতামতই চুড়ান্ত। ডায়াবেটিস রোগীরা নিয়মিত খেজুর খেতে হলে ডাক্তারকে জানিয়েই খেতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ