শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রমজান মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুর রহমান উসামা।।

রাখলে রোজা থাকি সোজা
প্রিয় রমজান মাসে,
রমজান মাসে রোজা রাখবো
থাকি মোরা আশে।

রোজা প্রাণে শান্তি আনে
সময় কাটে ভালো,
মনের কালো মুছে দিয়ে
জ্বালে রোজা আলো।

ভোরের পাখি ডাকার আগে
সকল মুমিন জাগে,
সাধ্য মতো সেহেরি খায়
যাহা পড়ে ভাগে।

সারাটি দিন রোজা রাখি
খাই না স্রষ্টার ভয়ে,
ইফতার করার জন্য মোরা
থাকি তৈরি হয়ে।

রোজার মাসে দুখীর পাশে
দাঁড়ায় গিয়ে যারা,
রোজ হাশরের কঠিন দিনে
শান্তি পাবে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ