শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘টিসিবি নয় সর্বসাধারণের জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিসিবির মাধ্যমে লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয়পন্য বিক্রয় করে সর্বসাধারণের নিকট মাত্রাতিরিক্ত দামে পন্য বিক্রয় নয়, ন্যায্য মূল্যে সর্বসাধারণের জন্য পন্য বিক্রির দাবি জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মাহে রমজান এসেছে। এই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও টিসিবির ট্রাকের বিক্রয় মূল্যে সর্বসাধারণের নিকট পন্য বিক্রির ব্যবস্থা করতে হবে।

রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। মুসলিম প্রধান বাংলাদেশে এই মাসে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি শিক্ষার্থীদের জন্য তেমন কল্যাণ বয়ে আনবে না। বরং এ মাসে শিক্ষার্থীদেরকে নামাজ, রোজা ও কুরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করা ধর্মপ্রাণ অভিভাবকদের দাবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ