শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে ঋণ দিচ্ছে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ কোটি ৩০ লাখ ডলার ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২৩৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই অর্থ অনুমোদন করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সহায়তা অবদান রাখবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঋণের আওতায় এডিবি আন্তসীমান্ত বাণিজ্যের দক্ষতা, পূর্বাভাসযোগ্যতা এবং নিরাপত্তার উন্নতির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি বলেছে, বাংলাদেশ রফতানি গুণগতমান উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি সই এবং সীমান্ত এজেন্সি ও বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে আরও ভালো সমন্বয়ের মাধ্যমে বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে রফতানি বহুমুখীকরণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য বাণিজ্য সুবিধার কৌশলগুলো চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে এডিবির প্রধান অর্থনীতিবিদ তাদাতেরু হায়াশি বলেছেন, এডিবির সহায়তা শিল্পায়ন এবং বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাতে সরকারকে সহায়তা করবে। প্রকল্পটি রপ্তানি পণ্য বহুমুখীকরণ এবং নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজারে রপ্তানি বাড়াতে সহায়তা করবে।

এই ঋণের ৯ কোটি ডলার বাংলাদেশের শুল্ক আইনি কাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত, কার্গো ক্লিয়ারেন্স প্রক্রিয়ার উন্নতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা জোরদার করাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে সহায়তা করবে।

প্রকল্পের ৫ কোটি ৩০ লাখ ডলার আখাউড়া, সোনামসজিদ এবং তামাবিল সীমান্ত ক্রসিং পয়েন্টে, এনবিআর এবং বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সমন্বিত স্থল শুল্ক স্টেশন এবং স্থলবন্দর নির্মাণ করা হবে। আর ১৫ লাখ ডলার ব্যয় করা হবে প্রযুক্তিগত উন্নয়নে। শুল্ক আইনি কাঠামোর আধুনিকীকরণ, সীমান্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়সাধন, আধুনিক প্রযুক্তিনির্ভর শুল্ক কার্যক্রম বাস্তবায়ন, এনবিআরের সক্ষতা বৃদ্ধিসহ শুল্ক ও বাণিজ্যবিষয়ক অন্য সব কাজে প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ