শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

টেকসই অর্থনীতি ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী এনায়েত কবীর।। অর্থনীতি। জাগতিক জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতিকে কেন্দ্র করে জন্ম নিয়েছে অনেক মতবাদ। চমকপ্রদ দর্শন আর থিউরি। শুনানো হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম দার্শনিক তত্ত্ব। হয়েছে বিস্তর গবেষণা আর বিশ্লেষণ। তুলে ধরা হয়েছে বিভিন্ন তথ্য উপাত্ত আর যুক্তি প্রমাণ। লেখা হয়েছে বড় বড় গ্রন্থ।

তৈরি হয়েছে অর্থনৈতিক গবেষণার বিরাট বিরাট বিভাগ। প্রতিবছরই পেশ করা হয়েছে উচ্চাবিলাসী ও জনকল্যাণমুখী উন্নয়ন বাজেট। দেখানো হয়েছে বিভিন্ন সূচক, জরিপ ও পরিসংখ্যান।

সাথে আছে এমডিজি, এসডিজিসহ টেকসই অর্থনীতির মাধ্যমে বিশ্ব বদলের বিভিন্ন কৌশলপত্র। কিন্তু এত কিছুর পরও কি অর্থশাস্ত্রের মূল লক্ষ্য অর্জিত হয়েছে? উন্নয়ন ও সমৃদ্ধির সোনার হরিণের দেখা কি পাওয়া গেছে? টেকসই অর্থনীতি নামক সুখ পাখির নাগাল কি পাওয়া গেছে? মানুষের জীবনে কি এসেছে স্বচ্ছলতার সুবাতাস? উত্তর শুধু নেতিবাচকই নয় বরং চরম হতাশাজনক। জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি শিরোনামই এর উজ্জল প্রমাণ।

পৃথিবীতে এখনও একশ ত্রিশ কোটি মানুষ দারিদ্রের চরম কশাঘাতে মানবেতর জীবন কাটায়। সমকাল ১.৬.১৫ ঈ। বাংলাদেশের ষোল কোটি মানুষের মধ্যে প্রতিদিন চার কোটি মানুষ ক্ষুধার্ত থাকে। নয়া দিগন্ত ২৯.৭.২০১৩ ঈ.। অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ ঈ. অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু ঋণ ২৮০৫৬ টাকা।

কারেন্ট অ্যাফেয়াস। বাংলাদেশের শতকরা ৪৮ জন মানুষ দারিদ্র্রসীমার নিচে বসবাস করে। প্রফেসরস এম সি কিউ রিভিউ : জুন,২০১৫ ঈ.। বিশ্বের অর্ধেক সম্পদ এক শতাংশ লোকের হাতে কুক্ষিগত। প্রথম আলো, ১৬.১০.১৫ঈ.। বাংলাদেশের অর্থনীতি কুয়াশাচ্ছন্ন। যুগান্তর ২১.১০.১৫ঈ.। অর্থনীতিতে নোবেল জয়ী অ্যাঙ্গাস ডিটনের মতে, এখনকার বিশ্ব অর্থনীতি হল আত্নহত্যার অর্থনীতি। -প্রথম আলো ১৬.১০.১৫ঈ.।

অথচ বহুমুখী উন্নয়ন আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অনেক কথাই শুনা যাচ্ছে প্রতিদিন। প্রশ্ন জাগে, অর্থনৈতিক মুক্তির কোনো উপায় কি তাহলে নেই? টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের নেই কি কোন আলোকিত দিক-দর্শন? পরীক্ষিত সফল কোন আদর্শ বা বলিষ্ঠ নীতিমালা? এসব প্রশ্নের উত্তর ইতিবাচক। হ্যাঁ, ইসলামে আছে এসবের সমাধান। ইসলামেই আছে টেকসই অর্থনীতির সফল স্বপ্নপথ।

ইসলামী অর্থব্যবস্থা: পৃথিবী অবাক তাকিয়ে রয়
কোন আবেগ বা উচ্ছ্বাসে নয়। কোন বাড়িয়ে বলাও নয়। বাস্তব কথা। স্বপ্নকেও হার মানাবে এমন এক টেকসই অর্থনীতি উপহার দিয়েছে ইসলাম। সে অর্থব্যবস্থার বাস্তবায়ন যখন হয়েছিল তখন গরীব মানুষরা টাকা খুঁজত না বরং টাকাই গরীব খুঁজত।

কিন্তু গরীব পাওয়া যেত না।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাà¦