শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ১৭তম দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরুর পর বিলের ওপর জনমত যাচাই শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), উপস্থাপনীয় কাগজপত্র ও কমিটির রিপোর্ট উপস্থাপন, বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যাবলী নিয়ে আলোচনা শুরু হবে।

এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। কোভিড-১৯ পরিস্থিতি কমে এলেও এখনও পুরোপুরি নির্মূল না হওয়ার কারণে এবারের অধিবেশনেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। সংসদের এ অধিবেশনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য (এমপি), সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় যাদের কোভিড নেগেটিভ আসবে তাদেরই কেবল অধিবেশনে অংশগ্রহণ ও সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। খবর বাসস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ