শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

দেশের সব নিম্ন আদালতের মামলার হিসাব চান সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সব নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা সরেজমিনে গণনা করে এবং তদন্তাধীন থাকা মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির এ নির্দেশনা সম্প্রতি ট্রাইব্যুনালসহ সব নিম্ন আদালতের প্রতি বিজ্ঞপ্তি আকারে জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরেজমিনে মোকদ্দমার নথি গণণা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ইমেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে পাঠাতে হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি নিম্ন আদালতের মনিটরিংয়ের জন্য আট বিভাগে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেন প্রধান বিচারপতি।

একই সঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়।

‘মনিটরিং কমিটি ফর সাবঅরডিনেট কোর্টস’ শীর্ষক শিরোনামের কমিটির ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান,রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো.জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো.আখতারুজ্জামানকে দায়িত্বে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ