শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রেস্তোরাঁর স্বাদে বাসায় রাঁধুন ‘চিকেন ফ্রাই মাসালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুরগি দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানা পদের চিকেন। আসুন, জেনে নিই বাসায় সহজে চিকেন ফ্রাই মাসালা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ: মুরগির মাংস, এক চা চামচ আদা বাটা, স্বাদমতো কাঁচামরিচ বাটা, দুই চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ জয়ফল গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, পরিমাণমতো তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ জিরা বাটা, আধা কাপ টক দই।

প্রস্তুত প্রণালি: বাটিতে মুরগির মাংস, আদা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, জয়ফল গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। ফ্রাইপ্যানে তেল দিন। এরপর মুরগির মাংস গরম তেলে ছেড়ে ভাজুন।

অন্য চুলায় সসপ্যানে তেল দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরা বাটা, লবণ, টক দই ও আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মুরগির মাংস দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাই মাসালা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ