শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ভারতীয়দের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. শাহরিয়াজ পিএএ (বহিরাগমন-২ অধিশাখা) স্বাক্ষরিত এক চিঠিতে এ ভিসার চালুর কথা জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দুই ডোজ টিকা নেয়া ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে বলা হয়, আকাশ, জল ও স্থলপথ দিয়ে ভারতীয় নাগরিকরা ভিসা প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনার কারণে এতদিন বন্ধ ছিল ভারতীয়দের পর্যটন ভিসা। প্রায় দুই বছর পর ফেল তা চালু হল। তবে ভারত এখনো বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুরোপুরিভাবে চালু করেনি।

গত ১৬ মার্চ এক নির্দেশনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি বিবেচনায় রেখে বিদেশি পর্যটকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করেছে সরকার।

ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরো শিথিল করার বিষয়টিও বিবেচনা করছে দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ