শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে চলবে ‘সি-ট্রাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে সি-ট্রাক চালু হচ্ছে। প্রথম দফায় ২০০ যাত্রী ধারণ ক্ষমতার ‘এসটি আব্দুর রব সেরনিয়াবাদ’ চলাচল করবে।

বিআইডব্লিউটিসি পরিচালিত সি-ট্রাক আজ বুধবার মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা রয়েছে। তবে বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে চলবে পুরোদমে।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী জানান, যাত্রী নিরাপত্তায় এই রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায়, যাত্রী দুর্ভোগ লাঘবে সি-ট্রাক চালু হচ্ছে। বুধবার থেকেই চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে ছোট আকারের যে লঞ্চগুলো চলাচল করছে, এগুলো বন্ধ করার ব্যাপারে তদন্ত কমিটিসহ বিশেষজ্ঞদের বেশ আগে থেকেই সুপারিশ রয়েছে। পরিবর্তন করে আধুনিকায়নের ব্যাপারে লঞ্চ মালিকদের তাগিদ দেওয়া হলেও কাজ হয়নি। এরই মধ্যে দুর্ঘটনায় অন্তত ১১ তাজা প্রাণ চলে গেলো। তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটের লঞ্চগুলোর রুট পারমিট বাতিল করা হয়েছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, এই রুটে এমন ছোট আকারের লঞ্চ আর চলাচল করবে না। তাই বিআইডব্লিউটিসিকে সি-ট্রাক চালুর জন্য অনুরোধ করা হয়েছে। বিআইডব্লিউটিসি এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই রুটে মাঝারি আকারের মানসম্মত লঞ্চ চালুর জন্য লঞ্চ মালিক ও উদ্যোক্তদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা থাকবে।

জানা যায়, প্রতিদিন ভোর ৬টা থেকে যাত্র শুরু করবে সি-ট্রাক। গন্তব্যে পৌঁছানোর পর যাত্রী ভরে যাওয়ার পর আবার ফিরে আসবে। এভাবে সন্ধ্যা পর্যন্ত যাত্রী পরিবহন চলবে। এছাড়া চট্টগ্রাম থেকে আরেকটি সি-বোর্ড নিয়ে আসা হচ্ছে, এটি পৌঁছানোর পর দুই প্রান্ত থেকেই সি-বোর্ড সি-ট্রাক চলবে।

বিআইডব্লিউটিসির পরিচাল জানান, লঞ্চের চেয়ে কম সময়েই সি-ট্রাক গন্তব্যে পৌঁছবে। ভাড়াও হবে সহনীয়। ২শ’ সিটের মধ্যে ছয়টি সিট হবে এসি কেবিন।

সংশ্লিষ্ট একটি সূত্র আভাস দিয়েছে ভাড়া জনপ্রতি ৩০টাকার বেশি হবে না। তবে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ভাড়া বেশি হবে। স্বাচ্ছন্দে যাত্রী পরিবহন করা সম্ভব হবে সি-ট্রাকে।

সূত্র জানায়, এর আগেও এই রুটে সি-ট্রাক চালুর চেষ্টা করেছিল বিআইডব্লিউটিসি। কিন্তু এই রুটের লঞ্চ সিন্ডিকেট চালাতে দেয়নি। তবে এই অঞ্চলের মানুষের দাবি সি-ট্রাক চলাচলে কোন প্রকার অসহযোগিতা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ