সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

চীনে ফের লকডাউন, বাড়ছে করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও করোনা সংক্রমণ চীনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমণ। একারণে চীনের জিলিন শহরে ৪৫ লাখ মানুষ পড়লো লকডাউনের আওতায়। গতকাল সোমবার থেকে তিনদিনের জন্য কার্যকর হয়েছে সরকারি এই সিদ্ধান্ত।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের। এর কাছেই অবস্থিত রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত। নতুনভাবে করোনা বিস্তার লাভ করায় কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে চীন সরকার। এর মাঝেই, তিন দফা গণ নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে জিলিনের শহরবাসীকে। সেই সাথে থাকবে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধও।

উল্লেখ্য, চীনের কয়েকটি শহরে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ব্যাপকহারে ছড়িয়েছে করোনা। গত ১৯ মার্চ এক বছরের মধ্যে করোনায় দু’জনের মৃত্যু লিপিবদ্ধ করে চীন। তারা জিলিনের বাসিন্দা। যার ফলে, মহামারিতে দেশটির মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৬৩৮ জনে। সূত্র : আল জাজিরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ