শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ছাত্রলীগকে সুশৃঙ্খল ও সুসংগঠিত হতে হবে: নানক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র পৌনে ২ বছর বাকি আছে। সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে আজ শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নানক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ছাত্রলীগকে সুশৃঙ্খল ও সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। সেই গুরুদায়িত্ব গ্রহণ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, শেখ সালাউদ্দিন জয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ