শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

দেশের ৭৫ ভাগ মানুষ করোনার টিকা পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে। ২০০ দেশের মধ্যে টিকা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান ৮ম।’

আজ শনিবার মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। আমাদের এখানে এখন পর্যন্ত ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতেও ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

ডা. এজেডএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন আলমগীর, প্রফেসর ডা. মো. রাশিদুল হাসান, প্রফেসর ডা. মোতাহার হোসেন, প্রফেসর ডা. তৌফিকুর রহমান, প্রফেসর ডা. নীহার রঞ্জন সরকার, প্রফেসর ডা. বজলুর করিম চৌধুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ