শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশে আসতে লাগবে না কোভিড পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকার ‘পূর্ণ ডোজ’ নেওয়া থাকলে বাংলাদেশে আসতে কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ (সিঙ্গেল ডোজ বা বা ডাবল ডোজ) যারা নিয়েছেন, তাদের বাংলাদেশ আসতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের টিকাগ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

তবে যেসব যাত্রী এক ডোজ টিকা নিয়েছেন অথবা কোনো টিকাই নেননি তাদের বাংলাদেশে আসতে হলে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।

বেবিচকের নির্দেশনা বলা হয়েছে, টিকা নিয়েছেন বা নেননি- বিদেশফেরত এমন কোনো যাত্রীর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে নিয়ে নমুনা পরীক্ষা করা হবে। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে ওই যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর এক নির্দেশনায় বেবিচক জানিয়েছিল, বাংলাদেশে আসার জন্য যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কোভিডমুক্ত’ সনদ নিয়ে আসতে হবে।

তবে ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা ছিল না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ