শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোন কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ।

রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সভা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিএনপি। আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি। এই মুহূর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

হানিফ বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে- এমন কোনো কাজ এই দল করেনি। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই, বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বিএনপি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ