মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আগামীকাল বইমেলায় আসছে বহুল প্রতীক্ষিত তিন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হতে যাচ্ছে ‘দশ লেখক দশ জীবন’ [জহির উদ্দিন বাবর], ‘আল্লামা কারী বেলায়েত হোসাইন রহ: জীবন কর্ম ও সাধনা’ [হুমায়ুন আইয়ুব] ও ‘গদ্য লিখি নির্ভুল নিশ্চিন্তে’ [এস.এম হারুন-উর-রশীদ] বই তিনটির।

আগামীকাল সোমবার (৭ মার্চ) বিকাল পাঁচটা রাহনুমা প্রকাশনী’র স্টলে [স্টল নম্বর ১৫০] এ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।

আরও উপস্থিত থাকবেন মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী (সহসভাপতি, বেফাক)। মুফতি এনায়েতুল্লাহ (সহসম্পাদক, দৈনিক দেশ রূপান্তর), জহির উদ্দিন বাবর (যুগ্ম বার্তা সম্পাদক, ঢাকা মেইল), মুনীরুল ইসলাম (সভাপতি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম), গাজী মুহাম্মদ সানাউল্লাহ (বিশিষ্ট আলোচক ও উপস্থাপক), মাসউদুল কাদির (সহকারী সম্পাদক, দৈনিক আমার বার্তা) হুমায়ুন আইয়ুব (সম্পাদক, আওয়ার ইসলাম)।

এছাড়া উপস্থিত থাকবেন আতাউর রহমান খসরু (সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ) রোকন রাইয়ান (লেখক ও উদ্যোক্তা), আমিন ইকবাল (বিভাগীয় সম্পাদক, দৈনিক সময়ের আলো), জিয়াউল আশরাফ (নির্বাহী সম্পাদক, মাসিক নকীব), শামসুদ্দীন সাদী (লেখক ও অনুবাদক), আমিন আশরাফ (লেখক ও অনুবাদক),
এমদাদুল হক তাসনিম (নির্বাহী সম্পাদক, মাসিক ইসলামী বার্তা), মিজানুর রহমান জামিল (শিক্ষক, মাদরাসা দারুর রাশাদ)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ