শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর ক্যামেরার বাজার সংলগ্ন মৌলভীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ ওই গ্রামের মৃত্যু মন্সুর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, পাশের বাড়ির মৃত ওয়াহেদ আলীর স্ত্রী ও মেয়েরা অবৈধভাবে মোটরে বিদ্যুৎ সংযোগ দেয়। লেবু বাগানের মাঝ দিয়ে গোপনে তার টেনে বোরা ধান ও ভুট্টা ক্ষেতে সেচ কার্যক্রম চালায়। এ সময় ইউনুছ আলী তার লেবু বাগানে শ্যালোমেশিন দিয়ে সেচ দিতে গেলে ঝুলন্ত তার গলায় প্যাঁচ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিষয়টি বুঝতে পেরে ওয়াহেদ আলীর স্ত্রী-কন্যারা সংযোগ বিচ্ছন্ন করে সেচ মোটর ও বিদ্যুতের তার গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবুল হোসেনের ছেলে রাজু মিয়া লেবু বাগানে গেলে ইউনুছ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত হয়।

এ ব্যাপারে বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের লেবু বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরীফ জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ