শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপি উন্নয়ন বোঝে না, পুড়িয়ে মানুষ মারতে পারে: মুরাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‌‘যারা শেখ হাসিনার উন্নয়ন বিশ্বাস করে না তারা স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির দোসর। জামায়াত-বিএনপি উন্নয়ন বোঝে না। তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে। দেশবিরোধী কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকব।’

জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার বিকালে পৌর এলাকার শিমলাবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে ডা. মুরাদ বলেন, ‘মিথ্যাচার করে এরা সরিষাবাড়ীর মানুষকে বারবার ধোঁকা দেয়। দলের মধ্যে এসব স্বাধীনতাবিরোধীকে আমরা প্রতিহিত করব।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, থানার পরিদর্শক মীর রকিবুল হক, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মহাদান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, আব্দুল হক তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ