বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’ বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’

জাহান্নামীদেরকে জাহান্নামে যেভাবে রাখা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

হজরত সুওয়ায়দ বিন গাফালা রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘যখন আল্লাহ তায়ালা জাহান্নামবাসীদের কথা ভুলে যেতে চাইবেন, তখন তারা একে অপর থেকে নিজেদের দোষমুক্ত দাবি করবে।

একে অপরকে অভিশাপ করবে। তারপর তাদের প্রত্যেককে তার শরীরের গঠন অনুযায়ী একটি আগুনের বাক্সে রাখা হবে। তাদের শরীরের প্রতিটি শিরাতে আগুনের পেরেক থাকবে। তারপর উক্ত বাক্সটিকে আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রাখা হবে। অতপর এটিকেও আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রেখে আগুনের তারা দ্বারা এটিকেও তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতপর তাদের প্রত্যেকের এমন মনে হবে যে, সে ছাড়া জাহান্নামে আর কোন মানুষ নেই।

তারপর উক্ত বর্ণনার সমর্থনে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কুরআনুল কারীমের لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ (তাদের জন্য উপর দিক এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। সুরা জুমার: আয়াত—১৬)
এই আয়াতটি তিলাওয়াত করেন’। সুত্র: সিফাতুন নার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ