বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

মদ খেয়ে বাংলাদেশে ঢুকে মাতলামি, বিএসএফ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক মদ্যপ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছেন নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকার স্থানীয় লোকজন।

আজ (২৭ ফেব্রুয়ারি) বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কালুপাড়া গ্রাম থেকে শনিবার রাত ১১টার দিকে দিলিপ কুমার নামের ওই বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করেন।

পত্নীতলা ১৪-বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন গণমাধ্যমকে বলেন, বিএসএফের ইউনিফর্ম পরা দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমান্তে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। কালুপাড়ার লোকজন তাকে আটক করে আমাদের খবর দিলে আমরা দিলিপকে আমাদের হেফাজতে নেই।

তিনি আরো জানান, দিলিপ কুমারের কাছ থেকে একটি রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ