বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: এসআই ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের মারপিটে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি তাকে শান্তিগঞ্জ থানা থেকে জেলার দিরাই থানায় বদলি করা হয়।

রোববার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তাকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এখনও এসআই দেবাশীষ সূত্রধরের ওপর যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর উজির মিয়ার মৃত্যুর কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে পুলিশ উজির মিয়াকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

এর মধ্যে এসআই দেবাশীষ সূত্রধরের বিরুদ্ধে থানায় নিয়ে উজির মিয়াকে অমানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে।

অসুস্থ উজির মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ১০ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়। আদালত থেকে জামিন নিয়ে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন উজির মিয়া। বাড়ি ফিরলেও ২১ ফেব্রুয়ারি আবার অসুস্থবোধ করলে সকালে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

এরপর তার লাশ সড়কে রেখে অবরোধে নামেন স্বজনসহ হাজারও মানুষ। ২১ ফেব্রুয়ারি ৩ ঘণ্টারও বেশি সময় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

উজির মিয়ার পরিবার ও স্বজনদের অভিযোগ থানায় নিয়ে বেধড়ক মারপিটের কারণে মৃত্যু হয়েছে উজির মিয়ার।

এ ঘটনায় ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কোনো তদন্ত কমিটির পক্ষ থেকে এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ