শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

তদন্তে পিলখানা হত্যার সাথে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘পিলখানা হত্যার ঘটনার নেপথ্যে কারা, সেটা বের করতে হবে’ বিএনপির এই দাবির সাথে আমরাও একমত উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক।

হানিফ বলেন, এর তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ওনদিন টেলিফোনে তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন।

শনিবার বেলা ১১টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির আন্দোলন কর্মসূচী প্রসঙ্গে হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই এটা নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না। তবে আন্দোলনের নামে কোন নাশকতা হলে তা হঠোর হস্তে দমন করা হবে।

পরে তিনি কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জজ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলার ৭ থানা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ