বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গলে চায়ের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চায়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার চা পাতা ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে আা কোম্পানীর মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা প্রথম আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফয়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে।

এসময় ফিনলে কোম্পানির সিওও তাহসিন আহমদসহ পদস্থ কর্মকর্তারা কারখানায় উপস্থিত হন। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর হারুন পাশা ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন করেন।

হারুন পাশা প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ