শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

রামগড়ে বিদেশী অস্ত্রসহ আটক ২ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান মানছুর
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি>

খাগড়াছড়ির রামগড়ে ফার্নিচারের দোকানে ক্রেতার ছদ্মবেশী র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতে আটক আব্দুর রহিম ওরফে মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮) নামে দুই যুবক।

বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া সিনেমাহল বাজারের একটি ফার্নিচার দোকান থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ তাদের আটক করা হয়।

মিলন রামগড় পৌরসভার নদীরকূলের আবু তাহেরের ছেলে ও সোহলে মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাবের সাদাপোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতাসেজে ঐ ফার্নিচারের দোকানে বসে মুরগী মিলন, সোহেল নামে দুই যুবকের কাছ থেকে অস্ত্র কিনতে দরদাম করে। এসময় সাদাপোশাকধারী আরও কয়েকজন র‍্যাব সদস্য দোকানে এসে পৌঁছেন। এক পর্যায়ে ছদ্মবেশী র‍্যাবের সদস্যরা মুরগী মিলন ও সোহেলকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে দ্রুত নিয়ে যায়।

বৃহষ্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব ৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা আটক দুই আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮) কে রামগড় থানায় হস্তান্তর করে।

থানার ওসি (তদন্ত) রাজীব কর জানান, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮) কে থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো: নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা (নম্বর-৫, তারিখ ২৪/২/২২) দায়ের করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ