সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ভ্যাট মাফ হবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘পণ্যের দাম যেভাবে বেড়েছে, তা দ্রুত নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ভ্যাট মাফ করে বিদেশ থেকে বিনাশুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।’

আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট করা যাবে না। কেউ সেটা করার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে।’

প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।

সূত্র : বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ