শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নেতৃত্বের চাবিকাঠি বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেতৃত্বের চাবিকাঠি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর চকবাজার আমানিয়া রেষ্টুরেন্টে তরুণ প্রতিভাবান লেখক আ.স.ম আল আমিনের লিখিত (নেতৃত্বের চাবিকাঠি) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আওয়ার ইসলাম সম্পাদক, মাওলানা হুমায়ুন আইয়ুবের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র খেলাফতের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কলামিস্ট, মিড়িয়া মুফতী আনসারুল হক ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কো- অপারেটিভ বুক সোসাইটি লি.- এর ম্যানেজার এ্যডভোকেট সোহেল রানা মিঠু।

আরো উপস্থিত ছিলেন, দ্যা স্কলার্স ফোরামের সম্মানিত পরিচালক ইন্জিনিয়ার আবুল খায়ের, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবুল হাসিম শাহী, আজিম উদ্দীন আজাদ প্রমুখ।

উপস্থিত  মেহমানারা বলেন, ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তন করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন, ‘নেতৃত্বের চাবিকাঠি বইটি’ একজন নেতা কিভাবে যোগ্যতার সাথে সমাজকে পরিচালনা করবে তা ধরিয়ে দিবে ইনশাআল্লাহ। সর্বোপরি সকলেই বইটির সাফল্য কামনা করি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ