মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

একুশে বইমেলায় মুফতি গোলাম রাজ্জাক কাসেমীর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম শান্তির ধর্ম, কথাটি প্রায় সবাই জানি ও স্বীকার করি। কিন্তু ইসলামের সেই কাঙ্ক্ষিত শান্তি থেকে আজকের মুসলিম সমাজ যে অনেকটা বঞ্চিত, তা অনস্বীকার্য।

কেন? চৌদ্দশত বছরেরও অধিক কাল যাবৎ যে জীবনবিধান মানবসমাজকে অফুরন্ত শান্তি ও সম্মানের প্রতিশ্রুতি নিশ্চিত করে আসছে, সেই ইসলামকে ধারণকারী আজকের মুসলিম সমাজ কেন শান্তি ও সফলতা থেকে বঞ্চিত হবে?

এ জটিল প্রশ্নের সরল উত্তর একটাই,আজকের মুসলিম উম্মাহ ইসলামের পরিচয়কে গর্বের সাথে ধারণ করলেও ব্যক্তি ও সমাজজীবনে তার বাস্তবায়ন থেকে অনেকদূর ছিটকে পড়েছে।

আলোর পরশ ব্যতীত কেবল আলোর শ্লোগান যেমন কখনও আঁধার দূরীভূত করতে পারে না, তেমনি ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের চর্চা ছাড়া কখনও ইসলামের কাঙ্ক্ষিত শান্তির প্রত্যাশা করা যায় না।

তাইতো আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে ঘোর অন্ধকার। অশান্তির দাবানলে পুড়ে ছাই হচ্ছে সমাজ ও পরিবার!

মুসলিম সমাজে ছড়িয়ে পড়া সেই অগ্নি ও অমানিশা থেকে পরিত্রাণের বার্তা নিয়ে পাঠকের সামনে এবার উপস্থিত হলো ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি।’

বইটির আলোচনা শুরু হয়েছে সামাজিক কিছু সমস্যা নিয়ে। যৌতুক, অপচয়, সুদ-ঘুষ ও সিন্ডিকেটের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে করণীয়, সামাজিক কিছু কুসংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আলোচনা করা হয়েছে সমাজকে ইসলামের সুবাসে সুবাসিত করার পদ্ধতি নিয়ে। মুসলিমদের পারস্পরিক আদবকেতা, অমুসলিমদের প্রতি আচরণ এবং ভারসাম্যপূর্ণ জীবন যাপনের নীতি নিয়েও লিখেছেন, বিদগ্ধ আলেম, লেখক, গবেষক, মুফতি গোলাম রাজ্জাক কাসেমী।

সব মিলিয়ে বলা যায় ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি’ মূলত একটি রুগ্ন সমাজের সুস্থতায় এক কার্যকরী প্রেসক্রিপশন।
সন্দেহ নেই ব্যক্তি, সমাজ ও পরিবার যত আগে এই প্রেসক্রিপশন গ্রহণ ও অবলম্বন করবে, সমাজ ও পরিবারজীবনে তারা ততবেশি আলো ও শান্তির ছোঁয়া পাবে।

বই: প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি
(মুসলিম সমাজ গঠনে ইসলামের নান্দনিক শিক্ষা)
লেখক : মুফতি গোলাম রাজ্জাক কাসেমী।
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না।
প্রকাশনী : শব্দাঙ্গন।
পরিবেশক : শব্দশৈলী ৷
মুদ্রিত মূল্য : ২০০ টাকা।
পৃষ্ঠা : ৯০ ৷
একুশে বইমেলায় পাওয়া যাবে : শব্দশৈলী। স্টল নম্বর : ৩৬৪-৬৫-৬৬-৬৭ ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ