শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু, মা-বাবাসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে জুবায়ের (৬) নামে এক শিশু নিহত ও তার মা-বাবাসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় এই ঘটনাটি ঘটে।

এই ঘটনায় মকবুল মিয়া, তার স্ত্রী রেখা ও বড় ছেলে জয় অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য অন্তত ৭ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে।

পরে এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এগিয়ে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে যায় শিশু জুবায়ের। এসময় সে ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ জুবায়ের এর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, উদ্ধার হওয়া মৃত শিশুটি মকবুল হোসেনের বলে জানা গেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস জানান, ফায়ার সার্ভিস এর তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্য থেকে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসসহ পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ