বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব‌রিশা‌ল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী যাত্রীবাহী ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন নিখোঁজ রয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদীতে এ ঘটনা ঘটে।

ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে ট্রলার‌টি ডুবে যায়। পরে সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নি‌খোঁজের সংবাদ ছি‌ল আমাদের কাছে। তবে ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহ‌ফিলের উদ্দেশে আস‌ছি‌ল কিছু মুসল্লি। চরমোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছালে ট্রলার‌টি ডুবে যায়। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ