বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতারের পর এসআই কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার সঙ্গে থাকা এক সহযোগীকে গ্রেফতারে পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুজনই বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, এসআই মো. কামরুজ্জামান ও তার সহযোগী সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতে জেলার চন্দনাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত থাকার আগে তিনি কক্সবাজারের টেকনাফ থানায় ছিলেন।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা তল্লাশিচৌকি থেকে কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এদিকে এ ঘটনায় গত শুক্রবার রাতে রামু থানায় মামলা হয়। এই মামলায় কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেফতার দেখানো হয়। পরদিন গত শনিবার তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। তবে ঘটনা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জানাজানি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, এসআই কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ