শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

সার্চ কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ জনের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার। আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এ দশজনের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত কবরো। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না— এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই।

‘নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো।’

গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ