শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

রাজধানীতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কলাবাগানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. ফারহান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কলাবাগানে ‘হোটেল ক্যাফে আল-বোরাক’ নামে রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ