বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

টিসিবির পণ্য কিনে ফেরার পথে সড়কে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টিসিবির পণ্য কিনে বাড়ি ফেরার পথে গরুবোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে আকুল হোসেন (৪৫) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া নতুনবাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকুল হোসেন উপজেলার হারোয়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

এ ঘটনায় পুলিশ ভটভটিচালক মিজানুর রহমানকে আটক করেছে। মিজানুর গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুরুদাসপুর থেকে লালপুরগামী দ্রুতগতির একটি গরুবোঝাই ভটভটি বনপাড়া নতুনবাজার এলাকায় আকুল হোসেনকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি আমিনা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, চালককে আটক করাসহ ভটভটিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ