বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

মসিকের উদ্যোগে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

রোববার (২০ ফেব্রুয়ারি) চরপাড়া জামিয়া ইসলামিয়া শেহরা মাদ্রাসা এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম তালতলা মাদ্রাসায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

মসিক মেয়র মুহা. ইকরামুল হক টিটুর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের পরিচালনায় এ ক্যাম্পেইনে মাদ্রাসা দু’টির প্রায় ১২০০ শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।

উল্লেখ্য, সর্বাধিক মানুষকে টিকা প্রদানে মসিক মেয়রের নির্দেশনায় বাজার, বাসস্ট্যান্ড, ওয়ার্ড কার্যালয়, জনবহুল ৮ টি স্থানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অর্ন্তভুক্ত করতে ক্যাম্পেইন পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এছাড়াও বারি প্লাজা এলাকার দোকানদার, ভাসমান জনগোষ্ঠীর টিকাদানে রোববার বিশেষ ক্যাম্পেইন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ