বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

বাংলা বর্ণমালায় সজ্জিত সিলেট নগরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী।।

ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৭০ বৎসরে পা দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলো বাংলার সোনার ছেলেরা।

বিনিময়ে অক্ষুণ্ণ ও শৃঙ্খলমুক্ত করতে চেয়েছিল মায়ের ভাষা বাংলা বর্ণমালা। নিজের ভাষার জন্য লড়াই করে পৃথিবীতে নজির সৃষ্টি করেছিলো।

সেই ভাষা দিবসকে ঘিরে সারাদেশব্যাপী প্রতি বছর চলে নানা আয়োজন। এবার সিলেট নগরীকে ভিন্নরূপে সাজানো হয়ছে। বাংলা বর্ণমালায় সজ্জিত করে এক নতুন রূপ দেওয়া হয়েছে। সিলেট নগরির চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে বন্দর পর্যন্ত রাস্তার মধ্যখানে বাতির খুটিতে বর্ণমালার সুর। কালো বোর্ডে ককশিড দিয়ে তৈরী সাদা বড় বড় অক্ষর টানানো রয়েছে।

No description available.

এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রঙ করা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেস্টনি, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে।

শহীদ মিনারের সামনে রাস্তার ডিভাইডারের গ্রিলে টুকরো অক্ষরে করে লেখা হয়েছে 'অমর একুশে'। যা শহীদ মিনার ঘিরে এনে দিয়েছে আলাদা এক ভাব-গাম্ভীর্যের পরিবেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ