শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

পঞ্চগড়সহ উত্তরের ৩ জেলায় হঠাৎ শিলাবৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট ও ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শিলাবৃষ্টি হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, ফাল্গুনের শিলাবৃষ্টিতে আলুসহ নানা উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফাল্গুন মাসে আলু, সরিষা, গম ও তামাক উত্তোলনের মৌসুম শুরু হয় লালমনিরহাটে। অনেকেই এসব ফসল ঘরে তুলতে শুরু করেছেন। এমন সময় সোমবার বিকেলে হঠাৎ জেলার আকাশ কালো মেঘে ছেয়ে যায়।

শুরু হয় মেঘের গর্জন। এরপর মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। চলে কয়েক মিনিট। তবে জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় শিলাবৃষ্টি না হলেও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি। আদিতমারী ও সদর উপজেলার আংশিক শিলাবৃষ্টির কবলে পড়ে।

তিস্তাচরের কৃষক আমির আলী বলেন, চলতি মৌসুমে পেঁয়াজ বীজের খেতে প্রথমে পরাগায়ন সংকট দেখা দেয়। পরে ১২ হাজার টাকা খরচ করে খেতে মৌমাছির কৃত্রিম বাসা তৈরি করে এ সমস্যার কিছুটা সমাধান করলেও দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে খেত লন্ডভন্ড হয়ে যায়। এখন খেত থেকে ১০ কেজি বীজও পাব কিনা, তা নিয়ে শঙ্কায় আছি।

তিনি আরও বলেন, এ বছর টাকা খরচ করেছি। নিয়মিত পরিচর্যায় জমিতে পেঁয়াজের থোকাও হয়েছিল বেশ ভালো। তামাকও বেশ ভালো হয়েছিল। কিন্তু শিলাবৃষ্টিতে পুরো খেত নষ্ট হয়ে গেছে। এতে তার ১ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই কৃষক।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, হঠাৎ করে ফাল্গুন মাসে শিলাবৃষ্টিতে উঠতি আলু, সরিষা, গম ও তামাকসহ মাঠে থাকা নানা ফসলের ক্ষতির আশঙ্কা করছি। তালিকা করলে ক্ষতির পরিমাণ বুঝা যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ