বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় আগুনে পুড়ল ৪ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনা শহরের মইনপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফার্মেসিসহ ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা কেউ বলতে পারছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুনের ঘটনায় চারটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ক্ষতিগ্রস্তরা জানায়, মাইন উদ্দিনের ৪টি ভাড়াকৃত দোকানে একটি ফার্মেসি দু’টি বড় মুদির দোকান ও একটি চায়ের স্টল ছিল। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে সজল ভৌমিকের দোকানের ওপর থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীসহ দোকান মালিকরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে নেত্রকোনা বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ