শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

স্বাস্থ্যবিধি না মানায় বইমেলায় ৬ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিন যত যাচ্ছে বইমেলায় দর্শনার্থী ও পাঠকের ততই ভিড় বাড়ছে। মেলার পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ছয়জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) মেলাতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার।

মনীষা রানী কর্মকার বার্তা২৪.কম-কে বলেন, সচেতনতাই এই অভিযানের মূল উদ্দেশ্য। বন্ধের দিন হওয়ায় সন্তানদের নিয়ে বইমেলায় অনেকেই আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বইমেলায় প্রবেশের সময় মাস্ক পরেই ঢুকছেন। তবে ভেতরে ঢোকার পরে কেউ কেউ মাস্ক খুলে পকেটে রাখছেন।

অপরাধ বুঝে দণ্ড দেওয়া হচ্ছে। যেসব প্রকাশনা স্বাস্থ্যবিধি মানছেন তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে, বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ