শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

‘বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমাদের তেমন কিছু করার থাকে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববাজারে গত এক থেকে দেড় বছরে টন প্রতি ভোজ্যতেলের দাম ছয় শ’ থেকে তেরো শ’ ডলার বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমাদের তেমন করার কিছু থাকে না। সরকার শুধু কমদামে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করতে পারে।

শনিবার রংপুর আরডিআরএস চত্বরে বেগম রোকেয়া মিলনায়তনে ‘রংপুর সংলাপ-জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমত’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সহযোগিতায় এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ–সিপিডি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের নব্বই শতাংশ আমদানি করা হয় বিদেশ থেকে। শুধু দশ শতাংশ আমাদের দেশে উৎপাদিত হয়। এই নব্বই শতাংশ দেশে আনেন ব্যবসায়ীরা। ব্রাজিল-মালয়েশিয়াসহ যেসব দেশ থেকে আমরা তেল আমদানি করি সেসব দেশে তেলের দাম বেড়েছে অনেক। সরকার এখানে কী করতে পারে। ব্যবসায়ীরা তো আর লোকসান দিড়য়ে তেল বিক্রি করতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা যেটা পারি তা হলো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করতে। আমরো তাই করছি। রোজার মাসকে রেখে আমরা এককোটি মানুষকে টিসিবি থেকে তেল, ডাল, আটা দেওয়ার চিন্তা করছি। প্রধানমন্ত্রী বিষয়টিতে আন্তরিক।

নির্বাচনী ইশতেহার নিয়ে তিনি বলেন, ইশতেহার একটি দলিল। এই দলিল অনুযায়ী সরকার কাজ করেছে এবং আমাদের কাজ করার সদিচ্ছা আছে। সামনে আরো কাজ করব। তবে যত দ্রুত কাজগুলো করা দরকার ছিল হয়তো ততটা দ্রুত করতে পারিনি। আমরা বিশ্ব বাজারে তেলের দাম কমার অপেক্ষায় আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ