বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

গাড়ির ধাক্কায় সড়কে দায়িত্বরত এসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর (৪৫) নিহত হয়েছেন।

শনিবার রাত ২টায় দায়িত্ব পালনরত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর (৪৫) শেরপুর জেলার সদর উপজেলার এতাদিয়া গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে। এক বছর আগে ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে দাউদকান্দিতে যোগদান করেন তিনি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের টিআই মো. ফরিদুল ইসলাম (ভারপ্রাপ্ত ওসি) জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটিরত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস অফিসের সামনে কুমিল্লামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পান জাহাঙ্গীর।

পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি আটকের চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ