শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

রামু কাউয়ারখোপ বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: রামুর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ যোহর কাউয়ারখোপ বড় মাদ্রাসার মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে মাওলানা আমিনুল হকের বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি  স্ত্রী, তিন শিশু সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে মাদ্রাসার ছাত্র,শিক্ষক, এলাকাবাসী সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ’র শোক
রামু কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার মুহতামিম এবং ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের অধিকাংশ সদস্যদের প্রিয় উস্তাদ মাওলানা আমিনুল হক রহ. ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের শুরা প্রধান মুফতী রিয়াজুদ্দিন কামাল, সভাপতি মাওলানা শাকের মাহমুদ, সহ-সভাপতি মাওলানা রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা হানিফ মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তারেক জামিল মাহমুদ ও সকল সকল নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আমিনুল হক রহ. ছিলেন,একজন সফল মুহতামিম,মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি স্বার্থে দীর্ঘ এক যুগ ধরে যে ত্যাগ স্বীকার করেছেন,ধৈর্য ও অবিচলতার যে নজির স্থাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে,খুবই নম্র, ভদ্র, বন্ধুবৎসল, নিরহঙ্কারী, ব্যক্তিত্বসম্পন্ন একজন প্রতিভাবান আলেমেদ্বীন। আজীবন দ্বীনি শিক্ষা বিস্তার ও ইসলামী সমাজবিনির্মাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ডাক আসলেই ঈমানী কর্তব্যবোধ থেকে দ্বীনি আন্দোলন-সংগ্রামে সাড়া দিতেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। দাদা মাওলানা আব্দুল গফুর রহ. ও চাচা মাওলানা আব্দুল মাজেদ রহ. এর স্বার্থক উত্তরসূরী হিসেবে ছিলেন। ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ কে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন।

সমাজে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে তিনি যে অসামান্য অবদান রেখে গিয়েছেন তা চির অম্লান হয়ে থাকবে। বহু আলেম-ওলামার উস্তায, বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা দ্বীনি ময়দানের ঈমানদীপ্ত একজন মর্দে মুজাহিদ ও প্রতিনিধিত্বশীল ইসলামী ব্যক্তিত্বকে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ