শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

যাত্রাবাড়ীতে গলিত লোহা ছিটকে ৩ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় পাইপ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. আক্তার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মো. মাঈনুদ্দিনে (২২)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরাতন একটি লোহার পাইপ বিস্ফোরিত হয়। এসময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়লে তারা দগ্ধ হন। পরে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি লোহার স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে মো. শাহিনের শরীরের ৯৫ শতাংশ, মাঈনুদ্দিনের শরীরে ৫৪ শতাংশ ও আক্তার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ