শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

খাগড়াছড়িত হতদরিদ্রদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টরের আওতাধীন ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যেগে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন।

আজ (১৬ফেব্রুয়ারি) বুধবার সকালে পলাশপুর জোন সদরে শীত বস্ত্র, খাদ্য সামগ্রী, ঢেউ টিন, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন। এসময় পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।

জোন উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান,জি,আর্টিলারী,ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন,নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান সহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের মত দূর্গম পাহাড়ী এলাকায় বিজিবি এ ধরনের নিঃস্বার্থ সহযোগিতা পেয়ে অসহায় মানুষরা খুবই খুশি হয়েছেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ